ওমরা খরচ কমাতে সিন্ডিকেট ভেঙ্গে বিমানের নতুন নিয়ম

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

ওমরা যাত্রীদের বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি বলেন, অনেকে অভিযোগ করেন। ওমরাহর বিমান ভাড়া বেড়ে যাওয়ার জন্য আমাদের দোষারোপ করা হয়। কিন্তু এটি মূলত বিমান কর্তৃপক্ষের বিষয়। তবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা নিশ্চিত করা না হলে। নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না বলে ধর্ম উপদেষ্টা জানান।

সরকারের এ উদ্যোগের ফলে ওমরাহ যাত্রীদের ভোগান্তি কমবে এবং বিমান ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

  • ওমরাহ
  • হজ্ব