জেট ফুয়েলের দাম বাড়লো ১৭ টাকা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা, যা গত মাসের তুলনায় ১৭ টাকা ২৯ পয়সা বেশি।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্যও মূল্য সামান্য বাড়িয়ে লিটারপ্রতি ০.৬২৪৬ ডলার থেকে ০.৬২৫৭ ডলারে নির্ধারণ করা হয়েছিল।
  • travel based first digital media
  • জেট ফুয়েল
  • দাম বৃদ্ধি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া