এক বছর বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেবতাখুম ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হচ্ছে।দেবতাখুম হলো বান্দরবান জেলার বোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের সুবিধার্থে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এখন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দেবতাখুমসহ আশপাশের পর্যটনকেন্দ্র ঘুরে বেড়াতে পারবে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৬ ই ডিসেম্বর দেবতাখুম পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। রুমা ও থানচি উপজেলা এখনো নিষেধাজ্ঞায় আওতায় আছে।জেলা প্রশাসক জানান
