ফ্লাইট বাতিলের কারণে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা দিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ হটলাইন চালু করেছে বলে জানান প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী।
মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। প্রবাসীদের এই ধরনের সমস্যা দ্রুত সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন মন্ত্রী।
আজ শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়মিতভাবে খোঁজখবর রাখছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
