প্রবাসীদের পোস্টাল ভোট প্রদান শুরু হচ্ছে আজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকৃত প্রবাসী ভোটাররা আজ বিকাল ৫টা থেকে তাদের পোস্টাল ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট প্রদান শেষে আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে পোস্টাল ব্যালট বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠাতে হবে।

এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আগামী ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের সহায়তায় নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট প্রদান শেষে হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস কিংবা ডাকবাক্সে জমা দিতে হবে।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম নির্বাচন কমিশন ইতোমধ্যে শেষ করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন

 

 

 

 

 

  • Travel based 1st digital media
  • পোস্টাল ভোট
  • প্রবাসী ভোট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া