চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ১৫১ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির প্রভাবে ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) মোট ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট রয়েছে। তবে একই দিনে মধ্যপ্রাচ্য থেকে ৫টি আগমন ও ৪টি বহির্গমন ফ্লাইট সীমিত পরিসরে চালু ছিল।

এদিকে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে বিমান বাংলাদেশ, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটগুলো এখনো স্থবির রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই অস্থিরতার মধ্যে আজকের ৬টি ফ্লাইটসহ মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর