প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ড্রোন ব্যতীত সারাদেশে সকল প্রকার অনুমোদনহীন ড্রোনের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে বেবিচকের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড্ডয়ন করতে পারবে না।
নিষেধাজ্ঞা অমান্য করে ড্রোন উড্ডয়ন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এবিষয়ে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
