বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলো কানাডার হাইকমিশনার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার।

আজ (১৮মে) কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেছেন।সকালে বেবিচক সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

এসময় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন প্রদানের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • বেবিচক