বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন বছরে এই ছাড়ের ঘোষণা অনুযায়ী ছাড় পেতে টিকিট কাটতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে। সেক্ষেত্রে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।
আখেত্রে(৫ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www. biman-airlines. com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় প্রমোকোড FLYBG 2025 ব্যবহার করতে হবে। বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যে মূল ভাড়ার ওপর এই ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অফারটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।
