বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
২০২৫ সালের ২৬ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার তাঁকে এই নিয়োগ প্রদান করে।
তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় পতাকাবাহী এ সংস্থার অগ্রযাত্রাকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করছে তাঁরা।
