জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হলো বিমানের প্রধান কার্যালয়ে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ years ago

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে যাত্রীদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে  জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু করা হয়।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রটি উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল-মুয়ীদ চৌধুরী। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

  • Biman Bangladesh Airlines
  • এয়ারলাইন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স