বিমান বাংলাদেশ এয়ারলাইন্স@সম্পাদিত
আগামী বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাযা অনুষ্ঠিত হবে। এ কারণে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম ও অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
