টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি সংগ্রহের জন্য ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রয়েছে।
২৫৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে জ্বালানি সংগ্রহের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইতালিতে অবতরণ করে।
