বগুড়ায় নিয়োগ ক্যাম্প করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউ-বাংলা এয়ারলাইন্স বগুড়ায় নিয়োগ ক্যাম্প আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এ ক্যাম্পের মাধ্যমে কেবিন ক্রু, স্টুডেন্ট পাইলট ও ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

 

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তরুণ ও উদীয়মান বিমান চলাচল পেশাজীবীদের জন্য এ নিয়োগ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিমান খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

নিয়োগ ক্যাম্পে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে ফোন কল ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

 

আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় আগামী ২৪ জুন ২০২৬।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, দেশের বিমান শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে তারা নিয়মিতভাবে বিভিন্ন পদে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বগুড়ায় আয়োজিত এ নিয়োগ ক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মের বিমান পেশাজীবীদের জন্য ক্যারিয়ারের দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

 

আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬

 

নিয়োগ ক্যাম্প: ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার

 

স্থান: বগুড়া।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া