ঢাকা-সিলেট রুটে বিশেষ ভাড়া সুবিধা ঘোষণা করেছে দেশীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মাত্র ৯২৫ টাকা ডাউনপেমেন্ট করেই ঢাকা থেকে দেশের অন্যতম শীর্ষ পর্যটন নগরী সিলেটে ভ্রমণের সুযোগ মিলছে। ‘Travel Now, Pay Later’ ক্যাম্পেইনের আওতায় এই বিশেষ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ারের জানায়, যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে সিলেটের দিগন্তজোড়া চায়ের বাগান আর সবুজের সমারোহে হারিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। যাত্রীদের ভ্রমণের খরচ সহজ ও সাধ্যের মধ্যে রাখতে নভোএয়ার দিচ্ছে ৬ মাসের জন্য ০% ইএমআই সুবিধা। অর্থাৎ, কোনো বাড়তি সুদ ছাড়াই ৬ মাসের সহজ কিস্তিতে এ টিকিটের মূল্য পরিশোধ করা যাবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে বা টিকিট বুকিং করতে প্রতিদিন সকাল ৭:০০ টা থেকে রাত ১০:০০ টার মধ্যে যোগাযোগ করতে পারেন:
হটলাইন: ১৩৬০৩
মোবাইল: ০১৭৫৫-৬৫৬৬৬০, ০১৭৫৫-৬৫৬৬৬১, ০১৭৫৫-৬৫৬৬৬২
