টার্কিশ আড্ডা’য় সঞ্চালকের দায়িত্বে টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

মাস্টারকার্ড প্রেজেন্টস ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স পাওয়ার্ড বাই এমটিবি’ অনুষ্ঠানের ‘টার্কিশ আড্ডা’ পর্বের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে। আগামী ২৭ নভেম্বর এ পর্বে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট তুর্কি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তুরস্ক থেকে রাশিয়া হয়ে বাংলাদেশ—বিমান পরিবহন খাতে দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবনে বিভিন্ন দেশের বাজার ও ব্যবসায়িক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন ইসলাম গুরে। তাঁর পেশাগত অভিজ্ঞতায় রয়েছে আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন, বহুসাংস্কৃতিক নেতৃত্ব এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার দক্ষতা।

বর্তমানে তিনি বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নেপাল কার্যালয়ের কার্যক্রম তদারকির দায়িত্বও তাঁর ওপর রয়েছে। এ দায়িত্বের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টার্কিশ আড্ডা’ পর্বে আন্তর্জাতিক ব্যবসা, নেতৃত্ব এবং দেশের সীমানা ছাড়িয়ে পারস্পরিক যোগাযোগ ও অংশীদারত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। এতে বাংলাদেশে কর্মরত তুরস্কের ব্যবসায়িক নেতারা তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজনে ইসলাম গুরের সঞ্চালনায় আলোচনাটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকেরা।

  • travel based first digital media
  • কান্ট্রি ম্যানেজার
  • টার্কিশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া