ইউএস-বাংলার তিন নারী কর্মী পেলেন এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এয়ারলাইন্স ও ট্যুরিজম খাতের বিভিন্ন বিভাগে অনুকরণীয় অবদান রাখায় মোট ১০ জন নারী কর্মীকে এ বছর এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে সম্মাননা পাওয়া তিনজন হলেন— কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ (বেস্ট ট্রেইনার), কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবি’র প্রেসিডেন্ট তানজিম আনোয়ার এবং সেক্রেটারি বাতেন বিপ্লবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভিয়েশন ও পর্যটন খাতে নারীদের অবদান ক্রমেই বাড়ছে এবং তাদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।

  • অ্যাওয়ার্ড
  • ইউ-এস বাংলা
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • এয়ারলাইন্স
  • নারী কর্মী