বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা এমটি অপারেটর (ড্রাইভার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের তথ্য
পদের নাম: এমটি অপারেটর (ড্রাইভার)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতা
ভারী লাইসেন্সসহ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস
বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স
কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা
বেতন ও সুবিধা
লাইসেন্সের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে:
ভারী লাইসেন্স: ২৫,০০০ টাকা (মাসিক)
মাঝারি লাইসেন্স: ২২,০০০ টাকা (মাসিক)
হালকা লাইসেন্স: ২০,০০০ টাকা (মাসিক)
এছাড়া ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার প্রদান করা হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বিমা এবং অন্যান্য সুবিধাও থাকবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীরা এয়ার অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট (airastra.com) থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৬.
