সেপ্টেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে এয়ার অ্যাস্ট্রার দৈনিক ৯ ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

সেপ্টেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে এয়ার অ্যাস্ট্রার ৯ ফ্লাইট

পর্যটকদের সমুদ্র ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এই রুটে প্রতিদিন ৯টি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

এয়ার অ্যাস্ট্রার নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারগামী ফ্লাইটগুলো সকাল ৭টা ১০ মিনিট থেকে শুরু হয়ে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত চলাচল করবে। অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইট চলবে সকাল ৮টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি দুটি এবং আগামী সেপ্টেম্বরে আরও একটি এটিআর উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, নতুন এই সময়সূচির ফলে পর্যটক ও সাধারণ যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী আরও বেশি ফ্লাইটের মধ্যে থেকে ভ্রমণের সময় বেছে নিতে পারবেন।

  • এয়ার অ্যাস্ট্রা
  • এয়ারলাইন্স
  • ঢাকা-কক্সবাজার
  • ফ্লাইট
  • সর্বশেষ