দেশের আকাশে এয়ার এ্যাস্ট্রার নতুন এটিআর ৭২-৬০০

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৬ ঘন্টা আগে

বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় পঞ্চম উড়োজাহাজ হিসেবে বহরে দ্বিতীয় নতুন এটিআর ৭২-৬০০ (ATR 72-600) যুক্ত করেছে দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা।

১৯ আগস্ট ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নতুন উড়োজাহাজটির নিবন্ধন নম্বর S2-STE। এটি সর্বাধুনিক ‘Pratt & Whitney PW127XT’ ইঞ্জিন চালিত, যা জ্বালানি দক্ষতা ও পারফরম্যান্সের দিক থেকে অত্যন্ত আধুনিক। যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উড়োজাহাজটিতে ৭২টি ‘Geven Neo Prestige’ আসন রাখা হয়েছে।

নতুন উড়োজাহাজ সংযোজন প্রসঙ্গে এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, “বহরে দ্বিতীয় নতুন ATR 72-600 যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের ও গর্বের। পাঁচটি উড়োজাহাজের বহরে পৌঁছানো আমাদের পুরো টিমের নিষ্ঠা এবং যাত্রী ও অংশীদারদের আস্থার প্রতিফলন। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে আমরা বহর ও রুট সম্প্রসারণ অব্যাহত রাখব।”

নতুন এই উড়োজাহাজটি এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • এয়ার অ্যাস্ট্রা
  • এয়ারলাইন্স
  • বিদেশযাত্রা
  • বিমান বহর
  • সর্বশেষ