পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া ঈদ উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয় বলে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
