বিজনেস অ্যানালিস্ট বিভাগে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। গত ৫ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম এক্সিকিউটিভ এবং এটি বিজনেস অ্যানালিস্ট বিভাগের অধীনে। পদসংখ্যা নির্ধারিত না হলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পেলেও নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকায়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তাহে দুইদিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট। চাকরিপ্রার্থীদের জন্য এটি এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • এয়ারলাইন্স
  • চাকরি
  • চাকরির খবর