আজ ২০ মে, মঙ্গলবার তার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইটটি একটি AOG (Aircraft on Ground) পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।
ঢাকায় জরুরি অবতরণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিন ২-এ হঠাৎ একটি পাখির আঘাত লাগে তাৎক্ষণিকভাবে পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, এবং দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন পাইলট।
বিমানটিতে পাঁচটি শিশুসহ ২৯১ জন আরোহী ছিলেন।
সমস্ত যাত্রী, ক্রু এবং বিমানটি নিরাপদ রয়েছে বলে টিম টিকে নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, যেহেতু বিমানের মেরামতের প্রয়োজন, তাই এতে কিছুটা সময় লাগবে। এ সময়ের মধ্যে, যাত্রীদের আরাম ও বিশ্রামের জন্য কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থা করেছে তারা।
