মাঝ আকাশে টার্বুলেন্সে আহত বিমানের কেবিন ক্রু

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ টার্বুলেন্সের কবলে পড়লে এয়ারলাইন্সটির এক কেবিন ক্রু আহত হন।

বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই প্রায় ছয় সেকেন্ড ধরে প্রবল টার্বুলেন্স দেখা দেয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার পথে থাকা বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

আহত কেবিন ক্রু শাবামা আজমী মিথিলাকে দুর্ঘটনার পরপরই রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ‘আমাদের সহকর্মী মিথিলা আবুধাবি ফ্লাইটে ফেরার পথে টার্বুলেন্সে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর থেকে তাকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রায় ছয় সেকেন্ড স্থায়ী প্রবল টার্বুলেন্স শুরু হয়। তখনো যাত্রীদের জন্য সিটবেল্ট বাঁধার সতর্কীকরণ সংকেত চালু হয়নি।

হঠাৎ ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং এতে তার হাত ভেঙে যায়।

  • কেবিন ক্রু আহত
  • টার্বুলেন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স