দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার এ্যাস্ট্রা’ ‘এক্সিকিউটিভ(হিউম্যান রিসোর্স)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Human Resource Management(HRM)-এ মেজরসহ এমবিএ বা বিবিএ ডিগ্রি থাকতে হবে। ও লেভেল/এ লেভেল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতকে ন্যূনতম ৪.০০ স্কেলে ৩.০০ সিজিপিএ এবং এসএসসি ও এইচএসসিতে ৫.০০ স্কেলে ন্যূনতম ৪.০০ জিপিএ থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভকে দৈনন্দিন এইচআর ভিত্তিক কার্যক্রম পরিচালনা, নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা, কর্মীদের উপস্থিতি রিপোর্ট প্রস্তুত, ব্যক্তিগত নথি সংরক্ষণ, পারফরম্যান্স অ্যাপ্রেইজাল প্রক্রিয়ায় সহায়তা এবং বিভিন্ন এইচআর রিপোর্ট ও অফিসিয়াল চিঠিপত্র প্রস্তুতের দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য প্রশাসনিক কাজও করতে হবে।
প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের অ্যাডভান্সড এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা, ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দলগতভাবে কাজ করার মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে।
এই পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬। আগ্রহীরা এয়ার এ্যাস্ট্রার অফিসিয়াল ক্যারিয়ার পেজে গিয়ে আবেদন করতে পারবেনঃ https://airastra.com/career/Human_Resource
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ পরিচালনা করবে এবং কোনো প্রার্থীকে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না। প্রতারণামূলক কোনো কার্যক্রমের শিকার হলে প্রমাণসহ info@airastra.com ইমেইলে জানানোর অনুরোধ করা হয়েছে।
