‘এয়ারলাইন্স অব দ্য ইয়ার ২০২৬’ – এ টার্কিশ এয়ারলাইন্সের তিন পদক

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

বাংলাদেশের এভিয়েশন খাতে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনটি মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আন্তর্জাতিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। ‘শেয়ারট্রিপ–দ্য বাংলাদেশ মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’ অনুষ্ঠানে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে এয়ারলাইন্সটি।

পুরস্কারপ্রাপ্ত ক্যাটাগরিগুলো হলো—‘বেস্ট লং-হল এয়ারলাইন’, ‘আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস’ এবং ‘পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ’। দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় উৎকর্ষ, সামাজিক কর্মকাণ্ডে অবদান এবং বাংলাদেশের যাত্রীদের মধ্যে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার প্রদান করা হয়।

এই অর্জন টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশ টিমের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারত্ব, নিষ্ঠা ও দলগত কাজের প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশের বাজারে এয়ারলাইনটির শক্তিশালী অবস্থান এবং যাত্রীসেবার মানোন্নয়নে ধারাবাহিক অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরে।

এ উপলক্ষে টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সব সহকর্মীর কঠোর পরিশ্রম ও আন্তরিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যাত্রী, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

তিনটি গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের এভিয়েশন বাজারে টার্কিশ এয়ারলাইন্সের অবস্থান আরও সুদৃঢ় হলো। এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত যাত্রীসেবা ও নতুন অর্জনের পথে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করবে।

  • এয়ারলাইন্স
  • টার্কিশ এয়ারলাইনস
  • সর্বশেষ