এবার যাত্রীদের সতর্ক করল এয়ার এ্যাস্ট্রা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ মাস আগে

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরমুখী রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা থাকায় যাত্রীদের সময়ের আগেই রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে এয়ার এ্যাস্ট্রা।

এক বিজ্ঞপ্তিতে এয়ার অ্যাস্ট্রা জানায়, সম্ভাব্য যানজট বিবেচনায় যাত্রীদের চেক-ইন কাউন্টার বন্ধ হওয়ার অন্তত ৩০ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ জানিয়েছে।

এয়ারলাইন্সটি যাত্রীদের যেকোনো প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য ১৩৬০৭ অথবা ০৯৬১৩১১৩৬০৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এর আগে সতর্কতা জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউ-এস বাংলা এয়ারলাইন্স।

  • এয়ার এ্যাস্ট্রা
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর