বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ নিচে নেমেছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স-এর হালনাগাদকৃত সদ্য প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার(১৪ অক্টবর) বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে উত্তর কোরিয়াও যৌথভাবে রয়েছে।

প্রতিষ্ঠানটি প্রতি তিন মাস পর এই তালিকা প্রকাশ করে। সর্বশেষ গত জুলাই মাসে তালিকাটি প্রকাশ করা হয়েছিল, সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছেন।এসব দেশের মধ্যে রয়েছে— বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নিয়ু, রুয়ান্ডা, স্যামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।

হেনলি অ্যান্ড পার্টনার্সের অক্টোবরের র‌্যাংকিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান করেছে আরও ছয়টি দেশ — নেপাল (১০১তম), সোমালিয়া (১০২তম), পাকিস্তান (১০৩তম), ইয়েমেন (১০৩তম), ইরাক (১০৪তম), সিরিয়া (১০৫তম) এবং আফগানিস্তান (১০6তম)।

এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং জাপান। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ও জাপানের পাসপোর্টধারীরা যথাক্রমে ১৯০ ও ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

চতুর্থ অবস্থানে আছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ডের অবস্থান। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ১৮৮টি দেশ ।

পঞ্চম অবস্থানে আছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের অবস্থান। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ১৮৭টি দেশ ।

সূত্র : গালফ নিউজ

  • পাসপোর্ট