গুয়াংঝু বিমানবন্দরে ইউএস-বাংলার অপারেশন টার্মিনাল–৩ এ স্থানান্তর

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

গুয়াংঝু বাইইউন আন্তর্জাতিক বিমানবন্দর (ক্যান) কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আগামী ২২ জানুয়ারি ২০২৬ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ফ্লাইট কার্যক্রম টার্মিনাল–৩ (টি–৩) এ স্থানান্তর করা হচ্ছে। বিমানবন্দরের সম্প্রসারণ কার্যক্রম এবং পঞ্চম রানওয়ের উদ্বোধনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত তারিখ থেকে গুয়াংঝু বাইইউন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ধরনের গ্রাউন্ড অপারেশন, যাত্রী সেবা এবং চেক-ইন কার্যক্রম টার্মিনাল–৩ থেকে পরিচালিত হবে।

এ প্রেক্ষিতে, যাত্রীদের ভ্রমণের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট সংক্রান্ত তথ্য যাচাই করা, পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হওয়া এবং বিমানবন্দরের নির্দেশনাবলি অনুসরণ করে টার্মিনাল–৩ এ পৌঁছানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • US Bangla Airlines
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • গুয়াংঝু বাইইউন বিমানবন্দর
  • টার্মিনাল-৩