ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের অফার: ১টি এয়ার টিকেট কিনলে ১টি ফ্রি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

দেশের অন্যতম ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ তাদের বিজনেস-টু-কনজিউমার (B2C) পরিষেবা চালু করতে যাচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

ফার্স্টট্রিপের নতুন B2C প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং ও হলিডে প্যাকেজসহ সব ধরনের ট্রাভেল সার্ভিস পেতে পারবেন। এই পরিষেবা একটি আধুনিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ব্যবহারের উপযোগী করা হয়েছে। এর আগে B2B প্ল্যাটফর্মের মাধ্যমে এজেন্সিগুলোর জন্য সেবা প্রদান করার পর এবার সাধারণ ভোক্তাদের জন্য সরাসরি পরিষেবা আনছে প্রতিষ্ঠানটি।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাভেল ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হল ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও সুবিধাজনক করা, যাতে যে কেউ সহজেই তার পছন্দের গন্তব্যে যেতে পারেন।”

B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে ফার্স্টট্রিপ বিশেষ অফার ঘোষণা করেছে। অভ্যন্তরীণ রুটের টিকেটে থাকছে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার, যা ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এই অফারের আওতায় ৬-৮ ফেব্রুয়ারি মেলা চলাকালীন বুকিং করলে ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন ২০২৫-এর মধ্যে যেকোনো সময় ভ্রমণ করা যাবে। অফারটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য।এছাড়াও, মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ে আকর্ষণীয় মূল্যছাড়ের সুযোগ থাকছে। ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে উপস্থিত হয়ে ভিজিটররা প্ল্যাটফর্মের লাইভ ডেমো উপভোগ করতে পারবেন এবং তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য উপযুক্ত ট্রাভেল প্ল্যান তৈরি করতে পারবেন।

ফার্স্টট্রিপ একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম, যা সহজ ও সাশ্রয়ী ভ্রমণের সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং হলিডে প্যাকেজসহ নানা পরিষেবা প্রদান করে এটি বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।ফার্স্টট্রিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইট www.firsttrip.com -এ।

  • ফাস্ট ট্রিপ
  • বিমান টিকেট