নড়াইলের কালিয়া উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখির নিরাপত্তা ও প্রকৃতিভিত্তিক পর্যটনের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পানিপাড়ায় অবস্থিত অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ। অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহারিন তৌহিদা, অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের ব্যবস্থাপক মুনিব খন্দকার, সাংবাদিক আসাদুর রহমান ও আব্দুস সাত্তার।
বক্তারা পরিযায়ী পাখি শিকার বন্ধ, নিরাপদ আবাসস্থল গড়ে তোলা এবং প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে টেকসই পর্যটন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষা ও পর্যটন উন্নয়ন একে অপরের পরিপূরক সঠিক পরিকল্পনার মাধ্যমেই এ সহাবস্থান সম্ভব।
