সৌদি আরবের পর্যটন সম্ভাবনা ও ভ্রমণপণ্য বাংলাদেশের পর্যটন খাতের সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে ঢাকায় একটি বিশেষ প্রেজেন্টেশনের আয়োজন করেছে আইটিএস হলিডেজ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর সারিনা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইনস, আউটবাউন্ড ট্যুর অপারেটর এবং নির্বাচিত অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) প্রতিনিধিরা অংশ নেন।
সৌদি ট্যুরিজম অথরিটির কো-অপ পার্টনার হিসেবে আইটিএস হলিডেজ আয়োজিত অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যটন গন্তব্য, ভ্রমণসেবা ও পর্যটনপণ্য নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ট্রাভেল ট্রেডের সঙ্গে সৌদি আরবের পর্যটন খাতের যোগাযোগ আরও জোরদার এবং দেশটিতে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ সম্ভাবনা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
