সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ঘাট থেকে ছাড়ার আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া জাহাজ থেকে পরবর্তীতে নুর কামাল (৩৫) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার বাসিন্দা এবং জাহাজটির কর্মী ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • দ্যা আটলান্টিক ক্রুজ
  • সেন্টমার্টিন
  • সেন্টমার্টিনগামী জাহাজে আগুন