বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনগামী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। যাত্রীদের ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্য সঠিক এবং বৈধ কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী এ সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ, বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য UKVI অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক। UK Border Force-এর নির্দেশনা অনুযায়ী, যদি পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকে, তবে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণে জটিলতার সম্ভাবনা রয়েছে।
বিমান যাত্রীদের সতর্ক করে বলছে, তারা যেন যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করেন।
