১৪ বছর পূর্তি উপলক্ষে নভোএয়ারের বিশেষ ছাড়

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের গৌরবময় যাত্রার ১৪ বছর পূর্তি উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই উপলক্ষে সকল রুটের টিকিটে ১৪ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

অফারটি আগামী ০৮ জানুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সময়ের মধ্যে বুকিং করা টিকিটে ০৮ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী যেকোনো সময় ভ্রমণ করা যাবে।

অফারটি পেতে যাত্রীদের ‘VQANNI14’ প্রোমো কোড ব্যবহার করতে হবে। নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সেলস অফিসের মাধ্যমে এই অফারের আওতায় টিকিট বুকিং করা যাবে।

টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যাত্রীরা প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৩৬০৩ নম্বরে অথবা ০১৭৫৫-৬৫৬৬৬০, ৬১, ৬২, ৬৬ ও ৪৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com
থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, এটি একটি সীমিত সময়ের অফার।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে শুধুমাত্র অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

  • ১৪ বছর পূর্তি
  • নভোএয়ার