টোয়াবের ফার্ষ্ট ভাইস প্রেসিডেন্ট হলেন সৈয়দ শাফাত উদ্দিন তমাল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল ফার্স্ট ভাইস-প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সংস্থাটির নির্বাচন বোর্ড ১৬ জুন প্রাথমিক ফলাফল ঘোষণা করে। ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট পদে সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমেদ পান ১৫৯ ভোট।

সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল পেশাগত জীবনে একজন সফল উদ্যোক্তা ও কর্পোরেট নির্বাহী। পুরান ঢাকার প্রাণবন্ত সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তমাল। পরবর্তীতে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে মার্কেটিংয়ে বিবিএ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে এমবিএ সম্পন্ন করার পর তিনি পর্যটন শিল্পে যুক্ত হন। শুরু থেকেই তার লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরা।

বর্তমানে তিনি মার্কেট এন-ট্রান্স হলিডেজ-এর প্রতিষ্ঠাতা এবং মার্কেট এন-ট্রান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইনবাউন্ড ট্যুরিজম, অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খাতে বিশেষ সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডসে ‘লিডিং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করে।

ফার্ষ্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরিকল্পনা জানতে চাইলে চেক ইন-কে তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে দেশের পর্যটনকে এগিয়ে নিতে চান তিনি। বলেন, টেকসই ও দায়িত্বশিল পর্যটনে টোয়াব মেম্বারদের আগ্রহী করে তুলতে কাজ করবেন।

  • travel based first digital media
  • টোয়াব
  • নির্বাচন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শাফাত উদ্দিন আহমেদ তমাল