‘ইনোভেশন ইন ট্রাভেল টেকনোলজি’ অ্যাওয়ার্ড পেলো শেয়ারট্রিপ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দেশের ভ্রমণ ও পর্যটন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইনোভেশন ইন ট্রাভেল টেকনোলজি’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে শেয়ারট্রিপ। বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস (বিটিটিএইচএ) এ প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়।

গত ২৯ জানুয়ারি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, বিটিটিএইচএ অ্যাওয়ার্ডের আওতায় ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে মোট ২৯টি ক্যাটাগরিতে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মাননা পান।

  • শেয়ারট্রিপ