আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরমুখী রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা থাকায় যাত্রীদের সতর্ক করছে এয়ারলাইন্সগুলো। এরই ধারাবাহিকতায় এবার যাত্রীদের সতর্ক করল নভোএয়ার।
এক বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে ফ্লাইটের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ।
এর আগে সতর্কতা জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউ-এস বাংলা এয়ারলাইন্স। এছাড়াও ট্রাভেল অ্যালার্ট জারি করে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানায় এয়ার এ্যাস্ট্রা।
