মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসগুলো। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
দূতাবাসগুলোর পক্ষ থেকে প্রবাসীদের সামরিক স্থাপনা ও সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকার, নিরাপদ স্থানে অবস্থান করার এবং অতিপ্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গুজব না ছড়ানো এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নগদ অর্থ, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি হাতের কাছে রাখতে হবে। কোনো ধরনের জমায়েত বা সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
দূতাবাসগুলো প্রবাসীদের স্থানীয় সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং সংশ্লিষ্ট দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির ছবি বা ভিডিও আপলোড এবং ভিত্তিহীন তথ্য প্রচার সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। রাতে চলাচল না করা এবং সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
লেবানন:
ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ) – ৭১২১৭১৩৯
হেল্পলাইন – ৮১৭৪৪২০৭
হটলাইন – ৭০৬৩৫২৭৮
কাতার:
হটলাইন – +৯৭৪ ৩৩৩৬২০০০
ই-মেইল: mission.doha@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি):
+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫
+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০
+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২
+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬
ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (দুবাই):
+৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩
+৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩
ই-মেইল: mission.dubai@mofa.gov.bd
বাহরাইন:
হেল্পলাইন – +৯৭৩ ৩৩৩৭৫১৫৫
ই-মেইল: mission.manama@mofa.gov.bd
কুয়েত:
হটলাইন – +৯৬৫ ৬৯৯২০০১৩
+৯৬৫ ৬৬৫১৬৪০৪
+৯৬৫ ৫০৮৯৫১৬১
ই-মেইল: mission.kuwait@mofa.gov.bd
ইরাক:
হটলাইন (হোয়াটসঅ্যাপ) – +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ই-মেইল: mission.baghdad@mofa.gov.bd
দূতাবাসগুলো জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা দেওয়া হবে।
