হজ যাত্রীদের হয়রানি রোধে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারীদের নৈতিক দায়িত্ব।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। সভায় তিনি হজ ফ্লাইট, ক্যাম্প ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

সভায় প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা তা নিশ্চিত করা হবে। তিনি জানান, হজ ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়-এর সচিব মোঃ কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • হজ
  • হজ যাত্রী
  • হজ্জ্ব