ভারতের ঐতিহ্যবাহী খাবার নিয়ে ক্রাউন প্লাজায় উৎসব ‘দাস্তরখান-এ-আওধ’

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হয়েছে ভারতের আওধ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও সংগীতের উৎসব ‘দাস্তরখান-এ-আওধ’। গত ৮ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। হোটেলটির মোজাইক রেস্তোরাঁয় প্রতিদিন অতিথিরা উপভোগ করতে পারছেন আওধের রাজকীয় রন্ধনশৈলীর নানা পদ ও লাইভ কাওয়ালি সংগীত।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের এই আয়োজনে থাকছে গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি, দৌলত কি চাট, বাঘার-এ-বেগুন, শাহী টুকরা ও বাদাম কা হালুয়াসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। আওধের রাজকীয় রান্নাঘরের আদলে সাজানো এ ডিনার বুফের মূল্য জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা নেট।

খাবারের পাশাপাশি অতিথিদের জন্য রয়েছে ‘কাওয়ালি কর্নার’। প্রতিদিন সন্ধ্যায় সেখানে সরাসরি কাওয়ালি সংগীত পরিবেশন করা হচ্ছে। আয়োজকদের মতে, ঐতিহ্যবাহী খাবার ও সংগীতের সমন্বয়ে অতিথিদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হোটেলটির এরিয়া জেনারেল ম্যানেজার (আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া) এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার বলেন, গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি ও শাহী টুকরার মতো ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আওধের বিশেষ স্বাদের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চান তাঁরা। লাইভ কাওয়ালি, বিশেষ ব্যাংকিং সুবিধা ও এয়ারলাইন অংশীদারত্ব আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজনটির এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রচারণার অংশ হিসেবে নির্বাচিত অতিথিদের জন্য দুটি কাপল টিকিট দেওয়া হবে। এসব টিকিটের মাধ্যমে ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–সিলেট–ঢাকা রুটে ভ্রমণের সুযোগ থাকবে।

এদিকে, আয়োজনটির এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার মেঘনা ব্যাংক। নির্ধারিত ব্যাংকের নির্বাচিত কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ ছাড়। মেঘনা ব্যাংক ও এনআরবি ব্যাংকের নির্বাচিত কার্ডে পাঁচজন খাবার খেলে একজনের মূল্য পরিশোধ করতে হবে। ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের নির্বাচিত কার্ডে চারজনের খাবারের মূল্য দেবেন একজন। সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডে তিনজনের খাবারের মূল্য দিতে হবে একজনকে।

এ ছাড়া ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক

  • ‘দাস্তরখান-এ-আওধ’
  • travel based first digital media
  • খাবার
  • ফেস্টিভাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া