১০ লাখ অর্ডার ডেলিভারির মাইলফলক অর্জন করলো ফুডি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
ফুড ডেলিভারি প্লাটফর্ম ফুডি @ চেক ইন

স্বল্প সময়ে মার্কেটে সারা ফেলেছে অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম ফুডি। পছন্দের রেস্তোরাঁর খাবার কম দামে দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি পেতে ফুডি কে বেছে নিচ্ছে কাস্টমাররা। প্রতিদিনই নতুন নতুন কাস্টমার যুক্ত হচ্ছে ফুডির প্লাটফর্মে । ইতোমধ্যে ১০ লাখের বেশি অর্ডার ডেলিভারি সম্পন্ন করেছে ফুডি।

ফুডির চিফ অপারেটিং অফিসার মোঃ শাহনেওয়াজ মান্নান বলেন “খাবারের সিলেকশন, গুণগতমান এবং দাম নিয়ে কাস্টমারদের ফিডব্যাক বেশ ভাল। মাসব্যাপী প্লাটফর্মে ভালো ভালো অফার চলছে। প্রতি রবিবার ‘সুপার সানডে’ ক্যাম্পেইনে পছন্দের রেস্তোরাঁয় ৫০% পর্যন্ত ছাড় থাকছে। এছাড়াও প্রতিনিয়ত প্লাটফর্মে নতুন রেস্তোরাঁ যোগ হচ্ছে। আমাদের প্লাটফর্মে এখন ৫ হাজারের বেশি রেস্তোরাঁ সংযুক্ত আছে।”

দ্রুততম সময়ে ফুড ডেলিভারি করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্লাটফর্মটি। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির বেঞ্চমার্ক হলো ৩০ মিনিট। ফুডি এর কাছাকাছি সময়ের মধ্যেই ডেলিভারি করতে পারছে বলে প্লাটফর্মটির দাবি। ফুডির সাথে ২৫০০ এর বেশি রাইডার কাজ করছে। এ বিষয়ে ফুডির চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম জানান, “আমরা তাদের সুবিধার পাশাপাশি, স্কিল ডেভেলপমেন্টেও ইন্ডেস্ট করছি যা নতুন দক্ষ ওয়ার্কফোর্স তৈরিতে সাহায্য করছে”

ফুডি ইউএস বাংলা এয়ারলাইন্স এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ফুডি এখন সারা দেশব্যাপী ৪৫ টির বেশি জোনে পরিচালনা করছে। সব বিভাগীয় শহরের পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, সিরাজগঞ্জ-এ ফুডির সেবা চালু হয়েছে।

  • ফুড
  • ফুডি
  • ফূড ডেলিভারি