শুরু হচ্ছে ফুডির ব্যতিক্রমী আয়োজন ‘ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫’

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

দেশের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি পবিত্র রমজান উপলক্ষে আয়োজন করছে ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫।

আজ ২০ মার্চ থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী উৎসব চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ-এর মাঠে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ইফতার ও সাহরীর জন্য বিশেষভাবে আয়োজিত এই মেলায় নতুন ও পুরাতন ঢাকার জনপ্রিয় প্রায় ৩০টি রেস্টুরেন্ট অংশ নিচ্ছে, যেখানে বিভিন্ন স্বাদের মুখরোচক খাবারের সমাহার থাকবে। এ আয়োজনকে আরও আকর্ষণীয় ও সফল করতে ফুডির সঙ্গে যুক্ত হয়েছে একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান।

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) “পাওয়ার্ড বাই” পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, পাশাপাশি কোকাকোলা বেভারেজ পার্টনার, ডেটল হাইজিন পার্টনার এবং সেভয় আইসক্রিম পার্টনার হিসেবে সহযোগিতা করছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মেলায় বাড়তি মাত্রা যোগ করতে ২৬ মার্চ থেকে শুরু হবে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল। এই আয়োজন নারী দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা।

সম্পূর্ণ দেশীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ফুডি, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান, ইতোমধ্যে দেশের ফুড ডেলিভারি খাতে বিশেষ স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র খাবার সরবরাহই নয়, বরং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেকারত্ব দূরীকরণে অবদান রাখছে। ডিজিটাল অর্থনীতির প্রসার এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ফুডি নিয়মিত নতুন নতুন উদ্ভাবনে কাজ করছে।

গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে ফুডি রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি প্রতিষ্ঠানটি নতুন নতুন সেবা ও উদ্ভাবনের মাধ্যমে ফুড ডেলিভারি খাতে নতুন মাত্রা যোগ করতে চায়। এই রমজানে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করতে ফুডির এই ‘ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫’।

  • fest2025
  • Food
  • foodi
  • Iftar
  • sahri
  • ফুডি ফেস্ট২০২৫