মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত ৬ শতাধিক ফ্লাইট বাতিল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ দিন আগে

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় গত ২০ দিনে মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে এই পরিস্থিতির সূচনা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি এবং ১৮ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ২৬টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৬টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর