বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে যোগ্য ফ্লাইট বুকিংয়ে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ব পর্যটন দিবসে এই অফারটি কার্যকর থাকবে। ছাড় পেতে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইট বুকিং করতে হবে এবং ব্যবহার করতে হবে ‘BGWTD2026’ প্রোমো কোড।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারের আওতায় বুক করা টিকিটের যাত্রা শুরু করতে হবে ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভ্রমণপ্রেমীদের নতুন গন্তব্য আবিষ্কার, স্মরণীয় অভিজ্ঞতা অর্জন এবং তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগ করে দিতেই এই বিশেষ অফার দেওয়া হয়েছে।
তবে অফারটি নির্দিষ্ট শর্ত ও নিয়মের আওতাধীন। প্রযোজ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসরণ করতে হবে।
