টিকিট ছাড়ের মেয়াদ বাড়ালো নভোএয়ার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

১৪ বছর পূর্তি উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের অফার ঘোষণা করা অফারের সময়সীমা বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। যা শেষ হবে ১২ মার্চ।

১৪ বছর পূর্তি উপলক্ষে টিকিট বুকিংয়ে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তাঁরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রোমো কোড VQANNI14 ব্যবহার করে এই ছাড় উপভোগ করা যাবে। অফারটি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সেলস অফিসের মাধ্যমে করা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই অফারের আওতায় টিকিট বুকিং সম্পন্ন করতে হবে ১২ মার্চের, ২০২৬ মধ্যে এবং বুকিং করা টিকিটে যাত্রা সম্পন্ন করতে হবে আগামী ১২ মার্চ ২০২৬-এর মধ্যে।

এর আগে ১৪ বছর পূর্তি উপলক্ষে ৮ জানুয়ারি থেকে এই বিশেষ ছাড় ঘোষণা করে প্রতিষ্ঠানটি। যা ছিল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অফারের সময়সীমা বাড়িয়ে ১২ মার্চ করলো প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বার্তায় বলা হয়,“আত্মবিশ্বাসের সঙ্গে উড়ুন, স্টাইলের সঙ্গে সাশ্রয় করুন।”

এছাড়াও, এটি একটি সীমিত সময়ের অফার হওয়ায় যাত্রীদের দেরি না করে দ্রুত বুকিং সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

 

  • travel based first digital media
  • টিকিটে ছাড়
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া