বুধবার থেকে রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালু করছে সৌদিয়া

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করেছে সৌদিয়া এয়ারলাইনস। সবকিছু অনুকূলে থাকলে এদিন থেকেই বিমানবন্দরটি থেকে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) এ তথ্য জানান।

সৌদিয়া এয়ারলাইনসের বরাত দিয়ে তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি।

এর আগে গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • যুদ্ধ
  • রিয়াদ বিমানবন্দর
  • সৌদি সংকট
  • সৌদিইয়া এয়ারলাইন্স