৫৪ বছর পূর্তিতে যাত্রীদের শুভেচ্ছা জানাল বিমান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে রাষ্ট্রীয়  সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বিশ্বের আকাশে তাঁরা বাংলাদেশের পতাকা বহন করে চলেছে। স্বাধীনতার পরপরই সীমিত সামর্থ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে বহর, রুট নেটওয়ার্ক ও সেবার মানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দেশবাসী, যাত্রী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আগামী দিনগুলোতে নিরাপদ, সময়নিষ্ঠ ও আধুনিক সেবার মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতে আরও অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় পতাকাবাহী এই সংস্থা।

  • ৫৪ বছর পূর্তি
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স