বিমানের পর যাত্রীদের সতর্ক করলো ইউএস বাংলা এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ মাস আগে

২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় গণসমাবেশের কারণে ঢাকা এয়ারপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের সম্ভাবনাকে কেন্দ্র করে যাত্রীদের সতর্ক করছে এয়ারলাইন্সগুলো।

এরই ধারাবাহিকতায় এবার যাত্রীদের সতর্ক করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট মিস এড়াতে, পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সতর্ক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাঁদের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের সতর্ক করে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রীসেবা, বিশেষ অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বেবিচক।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর