নভোএয়ারের টিকিটে হোয়াইট ফ্রাইডে উপলক্ষে ২৬ শতাংশ ছাড়

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ ঘন্টা আগে

দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষে সংস্থাটির সব রুটের টিকিটে ২৬ শতাংশ মূল্যছাড় পাবেন যাত্রীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ও ২৮ নভেম্বরের মধ্যে টিকিট কিনে যেকোনো দিন ভ্রমণের ক্ষেত্রে এ অফার উপভোগ করা যাবে। এ জন্য টিকিট কেনার সময় ‘VQWHITE26’ প্রমোকোড ব্যবহার করতে হবে। নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের পাশাপাশি সংস্থাটির নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকেও এ ছাড়ে টিকিট কেনা যাবে।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ বলেন, যাত্রীদের ভ্রমণ আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করতে নভোএয়ার সব সময় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ বিশেষ অফার চালু করা হয়েছে। এ অফারের মাধ্যমে আরও বেশি যাত্রী আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন সুবিধা এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করে নভোএয়ার।

  • travel based first digital media
  • অফার
  • ছাড়
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হোয়াইট ফ্রাইডে